সুনামগঞ্জে বিএনপির জয়জয়কার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০০ PM

সুনামগঞ্জে বিএনপির জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০২/২০২৬ ১২:১৮:০৫ AM

সুনামগঞ্জে বিএনপির জয়জয়কার


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে সবকটি আসনেই আধিপত্য ধরে রেখেছে বিএনপি।

কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল সমন্বয়ের পর এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী তোফায়েল আহমদ খান।

প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে এবার জয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। তিনি জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে পরাজিত করেছেন।

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করেছেন বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষ প্রতীকের নূরুল ইসলাম নূরুল বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মো. সামছউদ্দিন।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম।

সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, জেলার পাঁচটি আসনেই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক