পঞ্চগড়-১ আসনে হেরেছেন সারজিস আলম
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১১ PM

পঞ্চগড়-১ আসনে হেরেছেন সারজিস আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৬ ০২:৪৭:১৬ AM

পঞ্চগড়-১ আসনে  হেরেছেন সারজিস আলম

ছবি:সংগৃহীত


পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও অটোয়ারী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নওশাদ জমির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট। ১৫৫টি কেন্দ্রের এ আসনে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়ায় ৮ হাজার ৩০৪।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সারা দেশে গণভোটও গ্রহণ করা হয়।

এবারের নির্বাচনে সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় ভোটাররা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ব্যালটের মাধ্যমে তাদের রায় দেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি রাজনৈতিক দল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সারা দেশে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন-এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট