বিজয়ী কয়ছর আহমেদকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী আনোয়ার হোসেন
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ AM

সুনামগঞ্জ-৩ আসন

বিজয়ী কয়ছর আহমেদকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী আনোয়ার হোসেন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৬ ০৯:১৫:৫৬ PM

বিজয়ী কয়ছর আহমেদকে অভিনন্দন জানালেন পরাজিত  প্রার্থী আনোয়ার হোসেন

ছবি:সংগৃহীত



সুনামগঞ্জ-৩ আসনের বিজয়ী প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ কে অভিনন্দন জানিয়েছেন পরাজিত ও স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। শুক্রবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি অভিনন্দন জানান। এসময় ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ের পক্ষে আমার এই সংগ্রাম অব্যাহত থাকবে।তিনি লিখেন,
প্রিয় শান্তিগঞ্জ ও জগন্নাথপুরবাসী,আসসালামু আলাইকুম।আলহামদুলিল্লাহ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, তা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।তালা প্রতীকে একজন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আমি আপনাদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। ৪১,৯৮৪ ভোট দিয়ে আপনারা আমাকে যে সম্মান প্রদান করেছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচিত করেছেন, সেজন্য আমি আপনাদের কাছে চিরঋণী।যারা আমাকে ভোট দিয়েছেন, দিনরাত পরিশ্রম করেছেন এবং দোয়া করেছেন-সবার প্রতি জানাই অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা। আর যারা ভিন্ন মত পোষণ করেছেন, তাদের প্রতিও রইলো আমার অগাধ শ্রদ্ধা।আসুন, দল-মতের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলে আমাদের প্রিয় এলাকার উন্নয়নে কাজ করি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’