সুনামগঞ্জ-২: বিজয়ী প্রার্থীকে পরাজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ AM

সুনামগঞ্জ-২: বিজয়ী প্রার্থীকে পরাজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৬ ০২:১৩:৩৮ PM

সুনামগঞ্জ-২: বিজয়ী প্রার্থীকে পরাজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা


সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) নির্বাচনে হেরে গিয়ে বিজয়ী প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতের প্রার্থী আইনজীবী শিশির মনির। শুক্রবার দুপুরে দিরাইয়ের বিজয়ী প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর দাউদপুরের বাসায় গিয়ে শুভেচ্ছা জানান শিশির।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর সঙ্গে নির্বাচনি মাঠে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত প্রার্থী শিশির মনির। নির্বাচনি এক সভায় শিশির মনির আগেই বলেছিলেন তিনি হেরে গেলেও বিজয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে যাবেন।

শিশির মনির বলেন, আমরা দুর্গম এই অঞ্চলের উন্নয়ন করবো বলেই নির্বাচনে অংশ নিয়েছিলাম। আর আমি নির্বাচনকালীন বক্তব্যে বলেছিলাম হেরে গেলেও বিজয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে যাবো। আমি সেটাই করেছি। এই দুর্গম অঞ্চলের উন্নয়নের জন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকবো।

শিশির মনির বিজয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে যান এবং তারা একে অপরকে মিষ্টিমুখ করান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’