চা বাগানের শিক্ষার্থীদের পাশে সৈয়দ শাফকাত ৩৭৫ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ AM

চা বাগানের শিক্ষার্থীদের পাশে সৈয়দ শাফকাত ৩৭৫ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০২/২০২৬ ১০:২০:০৭ PM

চা বাগানের শিক্ষার্থীদের পাশে সৈয়দ শাফকাত ৩৭৫ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ

ছবি:সংগৃহীত




চা বাগান এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ছেলে সৈয়দ শাফকাত আহমেদ। তাঁর ব্যক্তিগত অর্থায়নে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন ড্রেস পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং অভিভাবকেরা উদ্যোগটিকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।

সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা শ্রমিক পরিবারের অনেক শিশুই সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে বেড়ে ওঠে। তাদের জন্য স্কুল ড্রেস শুধু পোশাক নয়, বরং আত্মসম্মান ও আত্মবিশ্বাসের প্রতীক। তিনি জানান, ভবিষ্যতে শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান বলেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ ও উপস্থিতি বাড়াতে সহায়ক হবে এবং শ্রমিক পরিবারগুলোও এতে উৎসাহিত হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার, লস্করপুর ভ্যালির সাধারণ সম্পাদক নিপেন পাল, শ্রমিক নেতা উজ্জ্বল কুমার দাস, বিকাশ তাতি প্রমুখ।

উল্লেখ্য, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল চা শ্রমিকদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ