ছবি:সংগৃহীত
আধ্যাত্মিক ও ইসলামী সংস্কৃতির বিকাশে জগন্নাথপুরের সৈয়দপুর পশ্চিমপাড়ায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল গজল সন্ধ্যা। আল-ইখওয়ান যুব সংঘের উদ্যোগে আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রোজ রবিবার বাদ আসর থেকে সৈয়দপুর পশ্চিমপাড়া বড়গুল মাঠে এই নান্দনিক আয়োজন শুরু হবে।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করবেন জাতীয় পর্যায়ে সমাদৃত এবং আল ফারুক কিরাত প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রশিক্ষক ক্বারী আহমদ মারজান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সিলেটের জনপ্রিয় উপস্থাপক মামুন মুজাহিদ।
নাসিদ ও গজল পরিবেশনায় থাকছেন: ইসলামী সংগীতের ভুবনে জনপ্রিয় একঝাঁক শিল্পী এই অনুষ্ঠানে সুরের মূর্ছনা ছড়াবেন। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রয়েছেন:
এইচ এম আমানুল্লাহ জাগরণ (সিলেটের জনপ্রিয় শিল্পী) আকরাম বিন বাহার (সিলেট) , শিশু শিল্পী কে এম আরিয়ান, সায়নান সায়েম (জনপ্রিয় উর্দু নাশীদ শিল্পী), হাফিজ তাহমিদ ও হাফিজ আসজদ, মোঃ জামিল আহমদ, এছাড়াও নাফিস সিরিজের জনপ্রিয় শিল্পী মোঃ জামান আহমদ, মারজান তালহা এবং নাঈম আহমদ অনুষ্ঠানে নাসিদ পরিবেশন করবেন।
আয়োজক সংগঠন আল-ইখওয়ান যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার যুবসমাজকে অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের বার্তা পৌঁছে দিতেই এই গজল সন্ধ্যার আয়োজন। হাড়িকোনা ও সৈয়দপুর পশ্চিমপাড়াসহ আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও ইসলামপ্রিয় জনতাকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




