ছবি:সংগৃহীত
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি (এমএজি) ওসমানী–এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ১৯৮৪ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
প্রতি বছরের ন্যায় এবারও ওসমানী স্মৃতি পরিষদ–এর উদ্যোগে বাদ আছর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মসজিদ গেইটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি বদরুজ্জামান চানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ইকবাল বাহার তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক জিয়াউর রহমান মির, মাওলানা রাসেল আহমদ, হাফিজ ক্বারী আব্দুস সুকুর, ক্বারী মো. আবুল কালাম আজাদ, নবীগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি আব্দুল বাছিত, সদস্য হাফিজ মো. সুহাগ, আব্দুল ওয়াহিদ গেদা, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সুহেল আহমদ, হবিগঞ্জ জেলা সমবায় দলের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, আফতাব আলী, ওসমানী স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক বুলবুল আহমেদসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুশাহিদ আহমদ কামালি।
বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিলেটের কৃতি সন্তান ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর জন্মদিন ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নেওয়া উচিত।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন। তাঁকে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




