ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা। সেই মন্ত্রিসভায় সুনামগঞ্জের কোনো এমপির ভাগ্যে জুটবে মন্ত্রিত্ব, নাকি এবার বঞ্চিত হতে হবে সুনামগঞ্জবাসীকে, তা নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা। আশায় আছেন জেলাবাসী, বিগত দিনের মতোই যোগ্যতা ও দক্ষতার বলে মন্ত্রিত্ব পাবেন হাওরাঞ্চল থেকে নির্বাচিত এমপিদের একজন।
বিগত দিনগুলোতে নির্বাচিত সরকারের মন্ত্রিসভায় সুনামগঞ্জের একজন হলেও মন্ত্রী পদমর্যাদা পেলেও এবারও কি পাচ্ছে সুনামগ-ঞ্জবাসী কোনো মন্ত্রী পদমর্যাদার কোনো এমপিকে? যাকে দিয়ে সুনামগঞ্জবাসী গৌরবান্বিত হবেন, আদায় করবেন প্রাপ্য অধিকার আর পাবেন সরকারিভাবে এলাকায় উন্নয়নের সুফল। নাকি বাদ পড়ছেন?
কারণ সিলেট বিভাগের অনেকের নাম শোনা গেলেও সুনামগঞ্জে নির্বাচনে ৫টি আসনে বিজয়ী প্রার্থীদের কারও নাম এখনো পর্যন্ত শোনা যায়নি বিএনপির মন্ত্রিসভার নামের তালিকায়। এ নিয়ে সমগ্র জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সুনামগঞ্জের সুনাম রয়েছে আর বিগত দিনে সরকার গঠনে সুনামগঞ্জের কৃতি সন্তানেরা মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পেয়েছেন। আর সুনামগঞ্জের সুনাম বৃদ্ধি করেছেন। করেছেন সুনামগঞ্জবাসীর উন্নয়নসহ সারা দেশে সুনামগঞ্জবাসীকে পরিচিত করেছেন।
জেলার সচেতন মহল বলছে, বিগত দিনগুলোতে যেহেতু সুনামগঞ্জবাসী মন্ত্রী পদমর্যাদার একজন হলেও পেয়েছেন, এবারও পাবেন। যদি সুনামগঞ্জবাসীর জন্য মন্ত্রী পদমর্যাদা কাউকে দেওয়া হয়, তাহলে জেলাবাসীর অনেক অপূরণীয় স্বপ্ন ও আকাক্সক্ষা পূরণে সহায়ক হবে।
বিএনপি নেতা সিরাজ খন্দকারসহ নেতৃবৃন্দ বলছেন, আমরা আশা করছি নির্বাচিত ৫ জন এমপির মধ্যে একজন হলেও বিএনপির মন্ত্রিসভায় স্থান পাবেন। এই অবহেলিত হাওরবাসীর জন্য একজন মন্ত্রী পদমর্যাদার দরকার। হাওরাঞ্চলে মানুষের কথা বলার জন্য একজন মন্ত্রী পেলে অবহেলিত মানুষজন তাদের কষ্টের সুফল পাবে।
টাঙ্গুয়ার হাওরপাড়ের অনেকে বলেন, হাওরপাড়ের বাসিন্দাদের জন্য সরকার গুরুত্ব দেবে, তার জন্য একজন মন্ত্রী পদমর্যাদা পেলে আমাদের জন্য ভালো হয়। যিনি হাওরাঞ্চলে মানুষের কষ্ট দূর করতে গুরুত্বসহকারে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে কাজ করবেন এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে বুঝিয়ে আদায় করবেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




