ছবি:সংগৃহীত
বাংলাদেশের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি-এর চার বিভাগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি রাত ১১টায় সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা প্রকাশ করা হয়। সংগঠনের পরিচালক আল মেজবা রায়হান ও পরামর্শক আবিদ হোসেন খানের সম্মতিক্রমে কেন্দ্রীয় সদস্য সচিব রাশেদ বাবু রাজ এবং কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আকরাম খান বাপ্পির স্বাক্ষরিত প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী, সিলেট বিভাগ শাখায় পরিচালক হিসেবে হাম্মাদ বীন আনিছ সরকার এবং সদস্য সচিব হিসেবে আরাফাত রহমান চৌধুরী দায়িত্ব পেয়েছেন। রংপুর বিভাগ-এ পরিচালক সাফল্য রয় ও সদস্য সচিব আশামনি মনোনীত হয়েছেন। চট্টগ্রাম বিভাগ-এ পরিচালক কাজী মুহাম্মদ নুরুল মোমেন এবং সদস্য সচিব মেহেরাজ হোসেন সজিব দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া খুলনা বিভাগ-এ পরিচালক গোলাম রাব্বি ও সদস্য সচিব এস বি বিজয়কে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ঘোষণায় জানানো হয়, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও খুলনা বিভাগের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। নবনিযুক্তদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, এ কমিটির মেয়াদ ফেব্রুয়ারি ২০২৬ থেকে নভেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।
সংগঠনের এক কেন্দ্রীয় নেতা জানান, সারা দেশে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে বিভাগ, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমে কমিটি গঠন করা হবে। পাশাপাশি প্রত্যন্ত এলাকায়ও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হতে পারেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




