জগন্নাথপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড প্রদান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড প্রদান

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০২/২০২৬ ০৮:১৫:৩৮ অপরাহ্ন

জগন্নাথপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড প্রদান

ছবিঃ নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরের রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর বাজার মনিটরিং জোরদার, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছেন এই উপজেলার জনসাধারন। রমজান মাস আসলে কাঁচাবাজার, মুরগি, ডিম, মুদি দোকান দাম বৃদ্ধি করে ব্যবসায়ীরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. খালেদ সাইফুল্লাহ জগন্নাথপুর বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন, এ সময় ক্রয় রশিদ সংরক্ষণ না করায় একটি দোকানে পাচঁ হাজার (৫,০০০) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। কাঁচাবাজার, মুরগি, ডিম, মুদি দোকান ও ফলের বাজারে মূল্য তালিকা প্রদর্শন ও নির্ধারিত দামে পণ্য বিক্রয়ের জন্য সকলকে সতর্ক করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী