ছবি:সংগৃহীত
একুশে ফেব্রুয়ারি বাঙ্গালি জাতীর চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। এটি শুধু বাংলাদেশের নয়, এখন এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।জাতীর জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এই দিনটি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙ্গালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ।প্রতি বছরের ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার
আজমিরীগঞ্জ উপজেলার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। শনিবার (২১শে ফেব্রুয়ারী) বেলা ১২:০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম ।আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করে শুরু হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ আবু মনসুরব শাখাওয়াত হাসান জীবন , মাননীয় সংসদ সদস্য ২৪০ হবিগঞ্জ -২। প্রধান অতিথি বক্তব্যে ডাঃ আবু মনসুরব শাখাওয়াত হাসান জীবন, আন্তর্জাতিক মার্তৃভাষার তাৎপর্য ও গুরুত্ব আলোচনা করে বলেন, মার্তৃভাষার আন্দোলন শুধু ভাষার অধিকার আদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা আমাদের জাতীয় পরিচয়েরও একটা বড় অংশ। মূলত নিজেদের ভাষায় কথা বলতে পারা,এবং সবার সহযোগিতায় আজমিরীগঞ্জ -বানিয়াচং অবহেলিত দুই উপজেলার উন্নয়নে কাজ করে যাব। এবং অন্নাণ্য বক্তারা আন্তর্জাতিক মার্তৃভাষার তাৎপর্য ও গুরুত্ব তোলে ধরেন এবং মুক্তিযোদ্ধা বীর উত্তম জগৎ জোতি দাসের আজমিরীগঞ্জে চত্বর তৈরির এবং শিক্ষা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সেবার উন্নয়নের আবেদন জানান। এ সময় উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন ও মোঃ শাজাহান শেখ সহকারী অধ্যাপক আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজ,মোঃ জাহাঙ্গীর আলম উপজেলা প্রকল্প কর্মকর্তা, আজমিরীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি স্বপন বনিক , সাধারণ সম্পাদক আবু হেনা, সদস্য মোঃ আশিকুর রহমান , এস কে কাওসার আহম্মেদ। উপজেলা বি এন পির আহ্বায়ক মহন তালুকদার সহ বি এন পির বিভিন্ন নেতৃবৃন্দ ,এবং বি এন পির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন স্কুল হতে আগত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




