চৌগাছায় মোটরসাইকেল সং ঘ র্ষে সেনা সদস্য নি হ ত
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৭ PM

চৌগাছায় মোটরসাইকেল সং ঘ র্ষে সেনা সদস্য নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৬ ০৯:২৪:৩১ PM

চৌগাছায় মোটরসাইকেল সং ঘ র্ষে সেনা সদস্য নি হ ত

প্রতিকী ছবি


যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের আগ মুহুর্তে যশোর-চৌগাছা সড়কের চাঁন্দাআফরা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতের চাচা শ্বশুর চৌগাছা পৌরসভার কর্মকর্তা শাহিনুর রহমান জানান, তার ভাতিজি জামাই হুমায়ুন কবির যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি উপজেলার বাড়িয়ালী গ্রামে। চৌগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের ব্র্যাক অফিসপাড়ায় বাড়ি রয়েছে।

হুমায়ুন শনিবার বিকেলে ছুটি নিয়ে (পাসআউট) নিজের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে করে চৌগাছার বাড়িতে আসছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে চৌগাছার দিক থেকে যশোরের দিকে যাওয়া একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে হুমায়ুনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

অন্য মোটরসাইকেলে থাকা যশোর সদর উপজেলার ভেকুটিয়ার হাসান (৪০) ও রাহুল (২০) এবং রঘুনাথপুরের তুহিন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। সেনাসদস্য হুমায়ুন কবির রিপনের মৃত্যু সংবাদ পেয়ে যশোর ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা এসে ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ক্যান্টনমেন্টের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ নিয়ে গেছে।অন্য মোটরসাইকেলে থাকা যশোর সদর উপজেলার ভেকুটিয়ার হাসান (৪০) ও রাহুল (২০) এবং রঘুনাথপুরের তুহিন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। সেনাসদস্য হুমায়ুন কবির রিপনের মৃত্যু সংবাদ পেয়ে যশোর ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা এসে ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ক্যান্টনমেন্টের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ নিয়ে গেছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি