ওসিকে ফোনে গালাগাল: বাহুবল উপজেলা বিএনপি সভাপতি তুষার আটক
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৪ PM

ওসিকে ফোনে গালাগাল: বাহুবল উপজেলা বিএনপি সভাপতি তুষার আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৬ ০৪:০৪:২৭ PM

ওসিকে ফোনে গালাগাল: বাহুবল উপজেলা বিএনপি সভাপতি তুষার আটক

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম-কে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার-কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ডিবির ওসি শামীম ইকবাল।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে আপত্তিকর ও অশালীন ভাষায় কথা বলতে শোনা যায়। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি তদন্তে নেয় আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি স্বেচ্ছাসেবক দল নেতা মখলিছুর রহমানের সঙ্গে ফোনালাপের এক পর্যায়ে উপজেলা বিএনপির সভাপতি উত্তেজিত হয়ে ওসিকে নিয়ে কটূক্তি করেন-এমন একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “উপজেলা বিএনপির সভাপতির একটি কল আমি ধরতে পারিনি। পরে তিনি অন্য একটি ফোন থেকে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বলেন, বাহুবলে ওসির দায়িত্ব পালন করতে হলে তাকে জিজ্ঞেস করে করতে হবে।”

অন্যদিকে, আটক হওয়ার আগে ফেসবুক লাইভে ফেরদৌস চৌধুরী তুষার অভিযোগ করেন, তিনি সরাসরি কল দিয়ে এমন বক্তব্য দিয়েছেন-এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আরও দাবি করেন, বর্তমান ওসির বিরুদ্ধে অবৈধ ব্যবসা, মাদক ও জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং প্রশাসন চাইলে এসব বিষয়ে তদন্ত করতে পারে।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন