অটোরিকশা নিতে পরিকল্পিত হ*ত্যা, কুতুবপুরে মিলল যুবকের লা*শ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

অটোরিকশা নিতে পরিকল্পিত হ*ত্যা, কুতুবপুরে মিলল যুবকের লা*শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৬ ১১:০৩:৫৯ অপরাহ্ন

অটোরিকশা নিতে পরিকল্পিত হ*ত্যা, কুতুবপুরে মিলল যুবকের লা*শ

সংগৃহীত


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে এক প্রতিবন্ধী ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ির পেছনের একটি ধানখেত থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশেই তাকে হত্যা করা হয়েছে।

নিহত ওই চালককের নাম আবদুল আহাদ (২৪)। তিনি ওই ইউনিয়নের নুরুল আলমের ছেলে। আহাদ শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মুন্সী বাড়ির পেছনের ধানখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে স্থানীয়রা কাছে গিয়ে লাশটি নিখোঁজ অটোরিকশা চালক আহাদের বলে শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন শত শত মানুষ। এ সময় আহাদের ব্যবহৃত অটোরিকশাটি আশেপাশে কোথাও পাওয়া যায়নি। উদ্ধারের সময় তার মুখ ও গলায় টেপ প্যাঁচানো অবস্থায় ছিল।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মানিক বলেন, ‘দুপুরের দিকে এলাকাবাসী ধানখেতে লাশটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে এসে আহাদকে মৃত অবস্থায় পাই। তার অটোরিকশাটি পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে আমাদের ধারণা, ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে যাওয়ার জন্যই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে।’

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমাদের একটি টিমসহ আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যার কারণ ও নেপথ্যে কারা রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী