সালমান শাহ হ*ত্যা মাম*লার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সালমান শাহ হ*ত্যা মাম*লার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৬ ১২:১৭:১৩ পূর্বাহ্ন

সালমান শাহ হ*ত্যা মাম*লার  তদন্ত প্রতিবেদন দাখিল  আবারও পেছাল

ছবি:সংগৃহীত


চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত নতুন করে আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত নতুন এই দিন ধার্য করেন।

এর আগে, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় চলতি বছরের ১৩ জানুয়ারি নতুন তারিখ ঠিক করা হয়েছিল। তবে সেদিনও প্রতিবেদন দাখিল না হওয়ায় আবারও সময় বাড়ানো হয়েছে।

গত ৭ ডিসেম্বর ঢাকার এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তদন্ত প্রতিবেদন জমার তারিখ নির্ধারণ করেছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্ত কর্মকর্তা, রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করতে পারেননি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। দীর্ঘদিন এ ঘটনাকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হলেও পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই হত্যার অভিযোগ তোলা হয়। তাদের দাবি, পূর্ববর্তী তদন্তগুলোতে প্রকৃত ঘটনা উদঘাটন হয়নি।

দীর্ঘ ২৯ বছর পর এ ঘটনায় অপমৃত্যুর মামলা থেকে নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়। গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে মামলাটি করেন। এতে দ-বিধির ৩০২/৩৪ ধারায় ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে প্রয়াত নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে। এছাড়া, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত পরবর্তী আইনি কার্যক্রম নির্ধারণ করবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী