ভোলার যুবককে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া, বরিশালে গ্রেপ্তা র ৩
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ PM

ভোলার যুবককে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া, বরিশালে গ্রেপ্তা র ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৬ ০৭:৫৪:৪৯ PM

ভোলার যুবককে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া, বরিশালে গ্রেপ্তা র ৩

সংগৃহীত


বরিশাল নগরীতে স্ত্রীকে দিয়ে ‘হানিট্র্যাপ’-এর মাধ্যমে প্রতারণার অভিযোগে স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে মহানগরীর পৃথক স্থান থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলার গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের ঝাড়ুদার শাহিন, ঝালকাঠির রাজাপুর উপজেলার পালক গ্রামের সাগর হাওলাদার ও বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালগুনি গ্রামের সাইফুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।পুলিশ জানায়, ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগী। ওই অভিযোগের সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঝাড়ুদার শাহিন তার স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ পেতে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়। গত ১১ ফেব্রুয়ারি ভোলার দৌলতখানের বাসিন্দা ফয়জুল কবিরের মোবাইল ফোনে কল করেন শাহিনের স্ত্রী। তার সঙ্গে পরিচয়ের একপর্যায়ে বরিশালে আসতে বলে। এরপর ফয়জুল বরিশালে আসলে তাকে নিয়ে যায় নগরীর কলেজ রোড এলাকার এক বাসায়। বাসায় নিয়ে মোবাইলে অশ্লীল ভিডিওধারণ করে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি।

আজ সোমবার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ঘটনার পরপরই ভুক্তভোগী কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের সূত্র ধরে রোববার ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক