সুনামগঞ্জে বাজার মনিটরিং করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ AM

৪ টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার ৫শত টাকা জরিমানা

সুনামগঞ্জে বাজার মনিটরিং করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০২/২০২৬ ০৮:৫০:১৪ PM

সুনামগঞ্জে বাজার মনিটরিং করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

সংগৃহীত


সুনামগঞ্জে বাজার মনিটরিং করলেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম নিয়ন্ত্রনে ও খাদ্য পণ্যের গুণগত মান বজায় রাখার লক্ষে নিয়মিত কাজের অংশ হিসেবে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্ট, ডিএস রোড, ফলবাজার, মধ্যবাজার, জগন্নাথবাড়ি, কাচাবাজার, পাইকারিবাজার  সহ বিভিন্ন মার্কেট, বিপনী বিতানে পণ্যের তালিকা ও সহনীয় পর্যায়ে দাম রাখা এবং মেয়াদোত্তীর্ন খাদ্য পন্য বিক্রি না করার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও দোকানে পন্যের মূল্য তালিকা দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়।

ব্যবসায়ীদের উদ্যেশে জেলা প্রশাসক বলেন- কোনভাবেই যেন রমজান মাসে পন্যের দাম বৃদ্বি না হয়। যদি কেউ পন্যের দাম বেশী রাখেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার বলেন- রমজান মাস রহমতের মাস এই মাসে ব্যবসায়ীরা কোন প্রকার সিন্ডিকেট করে ক্রেতাদের সাথে প্রতারণা করতে পারবে না। কোনভাবেই নিত্যপন্যের দাম বাড়ানো যাবে না। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ, ম্যাজিষ্ট্রেট সোয়াদ সাত্তার চৌধুরী সহ কর্মকর্তাবৃন্দ।  অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের দায়ে শহরের ৪ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। পরে ব্যবসায়ীদের সতর্ক করেন জেলার কর্মকর্তাবৃন্দ। জনস্বার্থে এই রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’