জগন্নাথপুরে রান্নাঘরের আ*গুনে ৫ পরিবারের স*র্বস্ব পু*ড়ে ছা*ই
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ AM

জগন্নাথপুরে রান্নাঘরের আ*গুনে ৫ পরিবারের স*র্বস্ব পু*ড়ে ছা*ই

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০২/২০২৬ ০২:২১:৩৩ PM

জগন্নাথপুরে রান্নাঘরের আ*গুনে ৫ পরিবারের স*র্বস্ব পু*ড়ে ছা*ই

ছবি:সংগৃহীত


জগন্নাথপুর উপজেলায় রান্নাঘরের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতা গ্রামের আরজু মিয়ার বসতবাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সে সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আজিজ মিয়া ও কদরিছ মিয়াসহ আরও কয়েকটি ঘরে। মুহূর্তেই আগুন আশপাশের মোট পাঁচটি পরিবারের বসতঘর গ্রাস করে।

গ্রামবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে টিনশেড ঘর ও ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত আরজু মিয়ার ছেলে সহিদ মিয়া জানান, আগুনে তাদের পরিবারের সব সম্পদ ধ্বংস হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) বিন আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। বিদ্যুৎ সংযোগ সচল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাঁচটি পরিবারের ঘরবাড়ি পুড়ে যায়।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’