ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের শ্রদ্ধা নিবেদন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ PM

ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের শ্রদ্ধা নিবেদন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৬ ০৩:৩৭:৩০ PM

ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের শ্রদ্ধা নিবেদন

ছবি:সংগৃহীত



স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাঁরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেয়ারত ও বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সংশ্লিষ্ট সিটি করপোরেশনের বিএনপি নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া-মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনকল্যাণে নবনিযুক্ত প্রশাসকদের দায়িত্ব পালনে সফলতা কামনা করা হয়।

ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের শ্রদ্ধা নিবেদন



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক