এমপি সৈয়দ মোঃ ফয়সলের উদ্যোগে চা বাগানে পানি সংকট নিরসনে গভীর নলকুপ স্থাপন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ AM

এমপি সৈয়দ মোঃ ফয়সলের উদ্যোগে চা বাগানে পানি সংকট নিরসনে গভীর নলকুপ স্থাপন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০২/২০২৬ ০৫:৩৪:৫০ PM

এমপি সৈয়দ মোঃ ফয়সলের উদ্যোগে চা বাগানে পানি সংকট নিরসনে গভীর নলকুপ স্থাপন

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ-৪ আসনে (চুনারুঘাট-মাধবপুর) নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলের দিকনির্দেশনা ও তার সুযোগ্য সন্তান সৈয়দ শাফকাত আহমেদের তত্বাবধানে চাকলাপুঞ্জি চা বাগান এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া

হয়েছে। চুনারুঘাট উপজেলার এই চা বাগানে শতাধিক চা শ্রমিক পরিবার এখন গভীর নলকূপের মাধ্যমে নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছেন। স্থানীয়দের মতে, এই উদ্যোগ শ্রমিকদের জীবনে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

জানা যায়, উঁচু এলাকায় অবস্থিত হওয়ায় চাকলাপুঞ্জি চা বাগানে দীর্ঘদিন ধরে পানযোগ্য পানির তীব্র সংকট ছিল। স্থায়ী নলকূপ বা বিশুদ্ধ পানির কোনো উৎস না থাকায় শ্রমিক পরিবারগুলোকে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হতো। অনেক সময় অপরিষ্কার ও জীবাণুযুক্ত পানি পান করায় নারী ও শিশুসহ শ্রমিকরা পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতেন, যা তাদের স্বাস্থ্যঝুঁকি ও দৈনন্দিন জীবনে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

জাতীয় সংসদ নির্বাচনের সময় সৈয়দ শাফকাত আহমেদরসরেজমিনে বাগানটি পরিদর্শন করে শ্রমিকদেরনদুর্দশার বিষয়টি অবহিত করেন সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলকে। পরবর্তীতে তাঁর নির্দেশনায় সেখানে একটি গভীর নলকূপ স্থাপন করা হয় এবং পাইপলাইনের মাধ্যমে শ্রমিক পরিবারগুলোর মধ্যে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হয়।

চা শ্রমিক হৈমন্তি সাঁওতাল বলেন, আগে অনেক দূর থেকে পানি এনে ব্যবহার করতে হতো।নোংরা ও অপরিস্কার পানি পান করে অসুস্থ হওয়ার ঘটনাও ঘটতো। এখন গভীর নলকূপ হওয়ায় বিশুদ্ধ পানি  যাচ্ছে, এতে আমাদের কষ্ট অনেকটাই কমে গেছে। এজন্য আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ