গোপালগঞ্জে মোটরসাইকেল দু র্ঘ ট না য় দুই স্কুলছাত্র নি হ ত
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ PM

গোপালগঞ্জে মোটরসাইকেল দু র্ঘ ট না য় দুই স্কুলছাত্র নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৬ ১০:০৪:৪০ PM

গোপালগঞ্জে মোটরসাইকেল দু র্ঘ ট না য় দুই স্কুলছাত্র নি হ ত

সংগৃহিত


গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই (বন্ধু) স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে একজন ফরিদপুর মেডিক্যালে ও অপরজন রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত রাফসান রাফি মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদুর রহমানের মিয়ার ছেলে এবং অনুজ মজুমদার শিমুলশুর গ্রামের শিশির মজুমদারের ছেলে।তারা মুকসুদপুরের এস জে সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাফসান রাফি ও তার সহপাঠী অনুজ মজুমদার মোটরসাইকেলে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রাফসান রাফি (দশম শ্রেণির শিক্ষার্থী) ও অনুজ মজুমদার গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর বিকেলে কর্তব্যরত চিকিৎসক রাফসান রাফিকে মৃত ঘোষণা করেন। অপর আহত অনুজ মজুমদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যান।

দুই স্কুলছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে বুঝে দেওয়া হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক