নি*র্যাতনের বি*ভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আকলিমা খাতুন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ PM

নি*র্যাতনের বি*ভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আকলিমা খাতুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ০৪:১২:০৫ PM

নি*র্যাতনের বি*ভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আকলিমা খাতুন

ছবি:সংগৃহীত


সৌদি আরবে নির্যাতনের শিকার হবিগঞ্জের মাধবপুর উপজেলার গৃহকর্মী আকলিমা খাতুন অবশেষে দেশে ফিরেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দীর্ঘ এক দুঃসহ অভিজ্ঞতার পর স্বদেশের মাটিতে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি।

আকলিমার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ি মহল্লায়। পরিবার সূত্রে জানা যায়, অভাব-অনটন দূর করার আশায় চলতি বছরের জানুয়ারিতে তিনি সৌদি আরবে পাড়ি জমান।

জানা গেছে, ঢাকার বনানীতে অবস্থিত ‘আবির এন্ড ব্রাদারস লিমিটেড’ নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে স্থানীয় দালাল জহির ও লতিফ মিয়ার সহযোগিতায় তাকে বিদেশে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর থেকেই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করেন আকলিমা। নির্যাতনের একপর্যায়ে তিনি গোপনে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের উদ্যোগে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দূতাবাস ও মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।

দেশে ফিরে আকলিমা খাতুন বলেন, ‘আমার মতো আর কোনো নারী যেন ভুয়া রিক্রুটিং এজেন্সি ও দালালের মাধ্যমে প্রতারণা ও নির্যাতনের শিকার না হন। নারী পাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

তিনি আরও জানান, এ বিষয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি ও তার পরিবার।

স্থানীয় সচেতন মহল বলছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও নারী নির্যাতনের ঘটনা রোধে রিক্রুটিং এজেন্সিগুলোর কঠোর তদারকি এবং দালাল চক্রের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক