রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হ ত্যা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ PM

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ০৯:৫৯:০০ PM

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হ ত্যা

সংগৃহিত


চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. মুজিব (৬০) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার অলি মিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবদল কর্মী মুজিব স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ইফতারের পর অলি মিয়া হাটের একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে ছিলেন মুজিব। একপর্যায়ে তিনি দোকান থেকে বের হয়ে সড়কের দিকে এগিয়ে গেলে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার কপাল, বুক ও পেটে একাধিক গুলি লাগে। গুলির শব্দে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই যুবদল কর্মীকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাটি রাজনৈতিক কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক