জনগনের অধিকার প্রতিষ্ঠা করতে চাই - এমপি সৈয়দ ফয়সল
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ AM

জনগনের অধিকার প্রতিষ্ঠা করতে চাই - এমপি সৈয়দ ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৬ ০৪:০১:৫১ PM

জনগনের অধিকার প্রতিষ্ঠা করতে চাই  - এমপি সৈয়দ ফয়সল

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই তাঁর প্রধান লক্ষ্য।
তিনি বলেন, মানুষ বড় আশা ও প্রত্যাশা নিয়ে বিএনপিকে সরকারে বসিয়েছে। এখন সময় এসেছে সেই আস্থার প্রতিদান দেওয়ার। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের সেবাই হবে আমাদের একমাত্র অঙ্গীকার। কোনো অনিয়ম বা দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।’
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম।
সংসদ সদস্য আরও বলেন, সবাইকে আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে। কেউ অবৈধভাবে প্রভাব খাটালে বা সাধারণ মানুষের ওপর জুলুম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, ‘কেউ যেন অহেতুক নিরপরাধ মানুষকে হয়রানি না করে। অন্যায়কারীরা আমাদের কোনো সহানুভূতি পাবে না।’
তিনি বলেন, সরকার দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ানোরও আহ্বান জানান তিনি।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে এমপি সৈয়দ ফয়সল বলেন, মাদক সমাজকে ধ্বংস করছে। এ বিষয়ে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার ও সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।’
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, কৃষি কর্মকর্তা সজীব সরকার, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ খান, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল এবং চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ প্রমুখ।
সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং স্থানীয় উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ