ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধনঃ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধনঃ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২৬/০২/২০২৬ ১০:৩১:১২ অপরাহ্ন

ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধনঃ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব


সুনামগঞ্জ জেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মোহাম্মদ বাচ্চু মিয়া সহ ৮ জনের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোহাম্মদ বাচ্চু মিয়া, রুবেল মিয়া, লায়েক মিয়া, জাবেদ, নাজিম উদ্দিন, সালাউদ্দিন, সাইমুল ও সাদেক দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস চালাচ্ছে এবং সাধারণ মানুষকে নিয়মিত হুমকি-ধামকি দিয়ে আতঙ্কিত করছে।

গ্রামের সাধারণ মানুষের অভিযোগ অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৩টায় ছায়েদ হোসেন ও ট্রাক্টর চালক চান মিয়াকে বাচ্চু মিয়া ও তার সহযোগীরা লোহার পাইপ, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। আহতদের ছাতক উপজেলা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। বক্তারা আরও বলেন, এই চক্রের বিরুদ্ধে ইতিমধ্যেই ১০–১৫ টি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তারা বারবার আইনের ফাঁকফোকর ব্যবহার করে বাঁচতে সক্ষম হচ্ছে। তারা বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে এবং গ্রামে আতঙ্ক সৃষ্টি করছে।

মানববন্ধনে গ্রামবাসীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং প্রশাসনের কাছে এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান। মোবাইলের মাধ্যমে এ বিষয়ে সমর্থন জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা জনাব গোলাম মোস্তফা।

অভিযুক্ত মোহাম্মদ বাচ্চু মিয়া ও তার পরিবার জানান, সম্প্রতি তারা মাটির গাড়ি যাথায়াতে ধুলাবালি নিষ্কাশনের জন্য পানি ব্যবহারের দাবী জানালে কিছু লোক ক্ষিপ্ত  হয়ে গভীর রাতে হটাৎ করে তাদের উপর হামলা চালায়। এ সময় প্রায় বাড়ি, গাড়ি ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে এবং প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ভাঙচুর ও আহত হওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। 

গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন কালা মিয়া, আক্তার হোসেন, আব্দুল মমিন, সিরাজ মিয়া, আব্দুল কালাম, মইন উদ্দিন, লোকমান, কাচা মিয়া মাস্টার, কাবির মাস্টার, মাওলানা জামিল, অ্যাডভোকেট সুফি ইকবাল, নজরুল, ছায়েদ, সাহেল, আরিফ, ইসলাম, বারিক, সুহেল, ফখরুল, আতিক, সুমন ও সমছু সহ প্রমুখ। মানববন্ধনে গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী