দেশের বিভিন্ন স্থানে ভূ*মিকম্প অনুভূত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন স্থানে ভূ*মিকম্প অনুভূত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ০২:৫৭:০০ অপরাহ্ন

দেশের বিভিন্ন স্থানে ভূ*মিকম্প অনুভূত

প্রতীকী ছবি


ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ সারাদেশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। 

মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

দেশে চলতি মাসে এ নিয়ে পাঁচবার ভূমিকম্প অনুভূত হলো। সর্বশেষ বুধবার সকাল ১০টা ৫৩ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১।

এর আগে সিলেটে তিনবার ভূমিকম্প অনুভূত হয়। ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।

১০ ফেব্রুয়ারি সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই দিন সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

এছাড়া ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে আঘাত হানে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী