হাওরের ফসল রক্ষা বাঁধে দু*র্নীতি সহ্য করা হবে না: পানিসম্পদমন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০০ PM

হাওরের ফসল রক্ষা বাঁধে দু*র্নীতি সহ্য করা হবে না: পানিসম্পদমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ০৫:৪৮:৪১ PM

হাওরের ফসল রক্ষা বাঁধে দু*র্নীতি সহ্য করা হবে না: পানিসম্পদমন্ত্রী

ছবি:সংগৃহীত


হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সরকার এ বিষয়ে পাহারাদারের ভূমিকা পালন করবে এবং জিরো টলারেন্স নীতিতে কাজ করবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিন দুপুরে মন্ত্রী জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরে চলমান বাঁধের কাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং কৃষক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, হাওরাঞ্চলে বিপুল পরিমাণ শস্য উৎপাদিত হয়, যা দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী নিয়মিত হাওরাঞ্চলের খোঁজখবর রাখছেন এবং তাঁর নির্দেশনায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অতীতে বাঁধ নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। বর্তমান সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে। হাওরের ফসল রক্ষা কার্যক্রমে কোনো অনিয়ম যেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।

এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী