মাধবপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তপনের হ্যাট্রিক বিজয়
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ AM

মাধবপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তপনের হ্যাট্রিক বিজয়

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ০৮:৫০:২২ PM

মাধবপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে  সাধারণ সম্পাদক পদে তপনের হ্যাট্রিক বিজয়

ছবিঃ নিজস্ব


কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হন।

সভাপতি পদে ধীরেন্দ্র চন্দ্র পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থসম্পাদক পদেও সুমন চন্দ্র পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে  তপন দেবনাথ ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী কয়েস শরীফ পেয়েছেন ৪১ ভোট।তপন দেবনাথ এবার নিয়ে পরপর তিনবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিক হয়ে হ্যাট্রিক বিজয়ের গৌরব অর্জন করেছেন।

সাংগঠনিক সম্পাদক পদে সুরঞ্জন দেব নাথ ৬০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ পাল পেয়েছেন ৪২ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০২ জন। এর মধ্যে ১টি ভোট বাতিল ঘোষণা করা হয়।নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সার্বিক উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ