শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ PM

শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ০৯:৩৪:৫১ PM

শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

সংগৃহিত


অনুমতি না নিয়ে অন্য পেশায় যুক্ত থাকা এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলাকারী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনো শিক্ষক যদি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোনো পেশায় লিপ্ত থাকেন, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’কারিগরী শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিগত সরকার পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি। দুই-একমাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা করা হবে। আপনারা জাতির দর্পণ হিসেবে গণমাধ্যমে তুলে ধরলে ব্যবস্থা নিতে সহজ হবে।’এসময় কচুয়া উপজেলা পরিষদ চত্বরে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। এরপর তিনি উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল, সহকারি কমিশনার (ভূমি) মো. নাছির, কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক