আজমিরীগঞ্জে র*ক্তক্ষয়ী সংঘ*র্ষ, পুলিশসহ আহ*ত অন্তত ৩০ এলাকায় উ*ত্তেজনা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ AM

দীর্ঘদিনের বিরো*ধ ও আধি*পত্য বিস্তার

আজমিরীগঞ্জে র*ক্তক্ষয়ী সংঘ*র্ষ, পুলিশসহ আহ*ত অন্তত ৩০ এলাকায় উ*ত্তেজনা

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৬ ১২:১৮:৫২ AM

আজমিরীগঞ্জে  র*ক্তক্ষয়ী সংঘ*র্ষ, পুলিশসহ আহ*ত অন্তত ৩০ এলাকায় উ*ত্তেজনা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামে দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উজানপাড়া গ্রামের মজিবুর মেম্বার ও ইসমাইল হোসেন শরস মিয়া (চেয়ারম্যান) সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে মজিবুর মেম্বার পক্ষের বজলু মিয়া এবং ইসমাইল হোসেন শরস মিয়ার পক্ষের বাহার মিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রাত পৌনে ৮টা থেকে শুরু হয়ে সংঘর্ষ চলে প্রায় রাত ১০টা পর্যন্ত। এ সময় পুরো উজানপাড়া গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সংঘর্ষ থামাতে গিয়ে থানার এসআই ফারুক আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষে গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ প্রেরণ করা হয়েছে। এছাড়া অন্যান্য আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল এ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পাওয়া না গেলেও স্থানীয় সূত্র অন্তত ৩০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ