জগন্নাথপুরে গ্যাসের দোকানে মোবাইল কো‌র্টের অ‌ ভি যা ন ৫০ হাজার জরিমানা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ PM

জগন্নাথপুরে গ্যাসের দোকানে মোবাইল কো‌র্টের অ‌ ভি যা ন ৫০ হাজার জরিমানা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৬ ০৭:২৬:০৩ PM

জগন্নাথপুরে গ্যাসের দোকানে মোবাইল কো‌র্টের অ‌ ভি যা ন ৫০ হাজার জরিমানা

সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে গ‌্যা‌সের সরবরাহ ও মূল‌্যতা‌লিকা তদার‌কির নি‌মিত্ত ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট)পরিচালনা করে এক‌টি দোকা‌নে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইনে অর্থদন্ড ও অনাদা‌য়ে ‌বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বাজা‌রে গ‌্যা‌সের সরবরাহ ও মূল‌্যতা‌লিকা তদার‌কির নি‌মিত্ত মোবাইল কো‌র্টের অ‌ভিযান প‌রিচালনা করার সময় গ‌্যা‌সের মূল‌্য তা‌লিকা ও বিক্রয় র‌শিদ সংরক্ষণ না করায় এক‌টি দোকা‌নে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইনে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড ও অনাদা‌য়ে ১৫ দি‌নের ‌বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এ সময় গ‌্যা‌সের ডিলার‌দের সা‌থে কথা ব‌লে জানা যায়, সি‌লিন্ডার গ‌্যা‌সের সরবরাহ পূ‌র্বের তুলনায় বে‌ড়ে‌ছে। পুর‌নো অন‌্য কোম্পা‌নির খা‌লি সি‌লিন্ডার ফেরত দি‌তে না পারায় সেগু‌লো গুদা‌মে সংরক্ষণ করা হ‌চ্ছে এবং গ্রাহ‌কের কাছ থে‌কেও দোকানদাররা নি‌তে পার‌ছেন না। এ সময় উপ‌জেলার ২টি বড় ডিলা‌রের গোডাউন পরীক্ষা করা হ‌য়ে‌ছে। গোডাউনে কোন অ‌বৈধ মজুদ পাওয়া যায়‌নি। মেসার্স তা‌ছিম চুলা ঘর, প্রোপ্রাইটার্স সোহানুর রহমান সু‌হেল, বিএম ও ও‌মেরা গ‌্যা‌সের ডিলার। সরবরাহ স্বাভা‌বিক আছে। দ্কো‌নে প্রদ‌র্শিত খুচরা মূল‌্য তা‌লিকা অনুযায়ী গ‌্যাস করা হ‌চ্ছে ম‌র্মে জানান। মেসার্স হা‌বিব ট্রেডার্স: ফ্রেশ গ‌্যা‌সের ডিলার। গত ২০ ফেব্রুয়ারী তা‌রি‌খে ৭২৮ সি‌লিন্ডার গ‌্যাস এনে সব বিক্রয় ক‌রে‌ছেন। আগামী দুই এক দি‌নের ম‌ধ্যে নতুন চালান আস‌বে ম‌র্মে জানান। এ সময় থানার এসআই অপূব সহ প্রশাসনের কমকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, বাজা‌রে গ‌্যা‌সের সরবরাহ স্বাভা‌বিক র‌য়ে‌ছে কিনা খবর নিতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট)পরিচালনা করি।যদি অধিক মূ‌ল্যে গ‌্যাস বিক্রয়ের কোন ঘটনা ঘট‌লে তথ‌্যসহ অভিযোগ জানা‌নোর জন‌্য সকল‌কে অনু‌রোধ কর‌ছি। আইন অনুসরণপূর্বক গ‌্যা‌সের খুচরা বিক্রয়মূল‌্য প্রদর্শনের জন‌্য সকল ডিলার ও খুচরা দোকানদার‌কে সতর্ক কর‌ছি।উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে এ ধর‌নের অভিযান অব‌্যাহত থাক‌বে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক