ছাতকে মসজিদের হিসাব নিয়ে র*ক্তক্ষয়ী সং ঘ র্ষে ফজল উদ্দিন নামে একজন নি হ ত
শনিবার, ০২ মে ২০২৬, ১১:২৮ AM

ছাতকে মসজিদের হিসাব নিয়ে র*ক্তক্ষয়ী সং ঘ র্ষে ফজল উদ্দিন নামে একজন নি হ ত

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২৮/০২/২০২৬ ০৭:৫৪:৫৪ PM

ছাতকে মসজিদের হিসাব নিয়ে র*ক্তক্ষয়ী সং ঘ র্ষে ফজল উদ্দিন নামে একজন নি হ ত

সংগৃহীত


ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকুট গ্রামে জামে মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ফজল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শনিবার সকাল সাড়ে এগারোটার এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরান নোয়াকুট গ্রামের জামে মসজিদের টাকার হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।শনিবার সকালে মসজিদের হিসাব নিকাশ সংক্রান্ত আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়।পরে তা সংঘর্ষে রূপ নেয়, এ সময় দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন সুনু মিয়ার ছেলে ফজল উদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে গ্রামটি অনেকটাই পুরুষশূন্য হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, গ্রামে পুলিশ মোতায়েন আছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি।

জৈন্তাবার্তা/সুলতানা