নরসিংদীতে সরষেখেত থেকে কিশোরীর লা*শ উ দ্ধা র, ৭ আসামি রি মা ন্ডে
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩১ PM

নরসিংদীতে সরষেখেত থেকে কিশোরীর লা*শ উ দ্ধা র, ৭ আসামি রি মা ন্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৬ ০৮:০২:২২ PM

নরসিংদীতে সরষেখেত থেকে কিশোরীর লা*শ উ দ্ধা র, ৭ আসামি রি মা ন্ডে

সংগৃহীত


নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর কিশোরীকে হত্যার মামলায় গ্রেপ্তার ৭ আসামির আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ মার্চ) বেলা সোয়া ১১টার পর মামলার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করে নরসিংদী আদালতের পরিদর্শক সফি উদ্দিন বলেন, ‘রিমান্ড শুনানির সময় প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নূরাসহ গ্রেপ্তার ৭ আসামিকে আদালতে তোলা হয়। আদালতে রিমান্ড শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।’গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি সরষেখেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন ওই কিশোরীর মা। এ পর্যন্ত এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার আসামিরা হলেন নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০), মো. গাফফার (৩৭), আহাম্মদ আলী দেওয়ান (৬৫), ইমরান দেওয়ান (৩২) ও মো. আইয়ুব (৩০)। আহম্মদ আলী দেওয়ান মহিষাশুড়া ইউপির সাবেক সদস্য ও সদ্য বহিষ্কৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি। এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখনো পলাতক ইছহাক ওরফে ইছা (৪০) ও আবু তাহের (৫০)।

জানতে চাইলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘আমরা ৭ আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’তিনি আরও বলেন, ‘আসামিদের পর্যায়ক্রমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ শুরু হবে কিশোরীকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত চারজনের জিজ্ঞাসাবাদ।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক