অনুমোদন ছাড়াই চলছে বেকারি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ AM

মাধবপুর

অনুমোদন ছাড়াই চলছে বেকারি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ০৪:০৮:২০ PM

অনুমোদন ছাড়াই চলছে বেকারি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে ‘আর রহমান বেকারি’। অভিযোগ উঠেছে, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে অনিয়মের মধ্যেই উৎপাদন হচ্ছে বনরুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য।

সোমবার (২ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেকারির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছে। উৎপাদন কক্ষ অপরিচ্ছন্ন, শ্রমিকদের অনেকেই স্বাস্থ্যবিধি না মেনেই কাজ করছেন। এতে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন স্থানীয়রা। এ বিষয়ে আর রহমান বেকারির স্বত্বাধিকারী মাছুম মুন্সীর সাথে যোগাযোগ করা হলে তিনি  বলেন ‘বিএসটিআইয়ের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। প্রায় ৭ মাস ধরে বেকারি চালু রয়েছে। তবে এখনো আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আপনাদের জন্য কিছু করা লাগলে বলেন।’
স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে বেকারিটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করে। এরপরও কার্যক্রম বন্ধ না করে আগের মতোই উৎপাদন চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল বলছে, জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে মাধবপুরের স্যানিটারী ইন্সপেক্টর মহিবুর রহমান বক্তব্য জানতে চাইলে তিনি জানান, মাধবপুরে হাতে গোনা কয়েকটি বেকারির বিএসটিআই লাইসেন্স রয়েছে।কয়েকমাস আগে ভ্রাম্যমান আদালত আর রাহমান বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছিল।প্রয়োজনে আবারো অভিযান চালিয়ে এটি বন্ধ করে দেওয়া হবে।






জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ