কুরাল মাছ খেয়ে হাসপাতালে ভর্তি তাবলীগ জামাতের ১৮ সাথী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

কুরাল মাছ খেয়ে হাসপাতালে ভর্তি তাবলীগ জামাতের ১৮ সাথী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ০৮:০১:৫৯ অপরাহ্ন

কুরাল মাছ খেয়ে হাসপাতালে ভর্তি তাবলীগ জামাতের ১৮ সাথী

সংগৃহিত


বাজার থেকে কুরাল মাছ কিনে রান্না করে খেয়ে তাবলীগ জামাতের ১৮ জন সাথী অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (১ মার্চ) চট্টগ্রামের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাসান আলী তালুকদার বাড়ি জামে মসজিদে এই ঘটনায় ঘটেছে। সোমবার (২ মার্চ) সকালে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মদন হাট গ্রীন হেলথে হাসপাতালে ভর্তি করানো হয়।

অসুস্থ তাবলীগ জামাতের সাথীরা হলেন হাফেজ রুহুল আমিন, মো. ইয়াকুব, কবির আহাম্মেদ, ফয়েজ উল্লাহ, আব্দুল গাফফার, মাওলানা শরিফুল ইসলাম, সিফাত হোসেন, আসাদ উল্লাহ, আবিদুল হক, মোহাম্মদ তানভীর, মো. নাজিম, মো. ওমর, আব্দুর রহমান, মোহাম্মদ দুলাল ও জাহিদুল আলম।

বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জামাতে তাবলীগের সাথী মোহাম্মদ মোর্শেদ। তিনি বলেন, ‘আমাদের এলাকায় একটি তাবলীগের জামাত এসেছে। গত রোববার (১ মার্চ) হাটহাজারীর ভেতরের বাজার (মাছ বাজার) থেকে একটি বড় কুরাল মাছের অর্ধেক অংশ (৫ কেজি) আমাদের সাথী ভাইরা কেনেন।’

তিনি আর বলেন, ‘ওই দিন রাতে এটি রান্না করে খাওয়ার পর সব সাথীর ডায়রিয়া, বমি, শরীর ব্যাথা ও পেটে ঝালা-পোড়া শুরু হয়। এর মধ্যে সাথী ভাইদের অবস্থা বেগতিক হয়ে যাওয়ার কারণে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মদন হাট গ্রীন হেলথে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রুমানা বেগম অসুস্থ রোগীদের বরাত দিয়ে জানিয়েছে, বাজার থেকে ক্রয় করে রান্না করা মাছ খেয়ে ডায়রিয়া, বমি ও শরীর ব্যাথা-এমন উপসর্গ নিয়ে তাবলীগ জামাতের বেশ কয়েকজন সাথী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের যথা উপযুক্ত চিকিৎসা প্রদান করা হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে তিনি জানান।

বিষয়টি হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনকে জানানো হয়েছে বলে জানান তাবলীগ জামাতের সাথীরা। এ বিষয়ে জানতে ইউএনও'র মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার সারা মেলেনি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী