ফেয়ার ফেইস জগন্নাথপুর উদ্যোগে গণ-ইফতার অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ফেয়ার ফেইস জগন্নাথপুর উদ্যোগে গণ-ইফতার অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ০৮:৩১:৫৮ অপরাহ্ন

ফেয়ার ফেইস জগন্নাথপুর উদ্যোগে গণ-ইফতার  অনুষ্ঠিত

নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ ও জনপ্রিয় সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর পরিবার প্রতিবছরের মতো এই বছরও উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সম্মানে গণইফতার কর্মসূচির আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) জগন্নাথপুর পৌরসভা প্রাঙ্গনে।

সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজ সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে, আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম তারেক, পূর্ব বুধরাইল দাখিল মাদ্রাসার সাবেক সুপারিন্টেন্ডেন্ট, হযরত মাওলানা মুফতী বদর উদ্দিন আল আমিন,ছালিক আহমদ পীর, রুহুল আমিন, জামাল উদ্দিন বেলাল, মকবুল হোসেন ভূঁইয়া, এম শামিম আহমেদ, মাওলানা হাফিজ আনোয়ার হোসেন, সাইদুল ইসলাম বাবলু,শহিদুল ইসলাম, সামীনুর রহমান, মামুনুর রশিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও উপস্থিত ছিলেন আলী আকবর, সুয়েবুর রহমান সুয়েব, রাইসুল ইসলাম রিমন, মোস্তাক আহমদ, মোঃ শাহিনুর রহমান, মুজাদ্দিদ আলফে সানি, নুর মোহাম্মদ, মাহিদ আল-হাসান, নুর আলম জনি, জাকারিয়া, সুয়েব, নাহিদ, হামজা, জুবেদ, জুবায়েল, মাহিমসহ অসংখ্য স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ী।

এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং অসংখ্য রোজাদারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।গণ ইফতার মাহফিলে আজীবন দাতা সদস্য, দাতা সদস্য ও অর্থায়নকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন অতিথিবৃন্দ ও সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের  মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা নুরুল ইসলাম তারেক,হযরত মাওলানা মুফতী বদর উদ্দিন আল আমিন।এই আয়োজনের মাধ্যমে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী