জগন্নাথপুরে বাঁধ মেরামত কাজ পরিদর্শন করলেন মোহাম্মদ কায়ছর আহমেদ (এমপি)
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ PM

জগন্নাথপুরে বাঁধ মেরামত কাজ পরিদর্শন করলেন মোহাম্মদ কায়ছর আহমেদ (এমপি)

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ০৯:৪৭:১৭ PM

জগন্নাথপুরে বাঁধ মেরামত কাজ পরিদর্শন করলেন মোহাম্মদ কায়ছর আহমেদ (এমপি)

সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের ফসল রক্ষা বাঁধের মেরামত কাজ পরিদর্শন ও এ উপলক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভুরাখালি বাজারে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এই পরিদর্শন ও মতবিনিময় সভার আয়োজন করে।জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বরকত উল্লাহ্-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কায়ছর আহমেদ, তিনি তাঁর বক্তব্যে বলেন, “কৃষকের মুখে হাসি ফোটানোই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

সঠিক সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করতে হবে যাতে কৃষকের কষ্টার্জিত ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা পায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ড এর এসও শেখ ফরিদ। এ সময় বক্তাগণ বাঁধের বর্তমান অবস্থা এবং কৃষকদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং কৃষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঁধ পরিদর্শন সভার আগে প্রধান অতিথিসহ অন্যান্য কর্মকর্তারা নলুয়ার হাওরের বিভিন্ন পয়েন্টে চলমান বাঁধ নির্মাণ ও মেরামত কাজ সরেজমিনে পরিদর্শন করেন। প্রকল্প বাস্তবায়ন কমিটি গুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। হাওরপাড়ের কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক