নির্বাচনী ভাতা কেলেঙ্কারি: মাধবপুরে দুই আনসার কর্মকর্তাকে শোকজ, তদন্ত কমিটি গঠন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ AM

নির্বাচনী ভাতা কেলেঙ্কারি: মাধবপুরে দুই আনসার কর্মকর্তাকে শোকজ, তদন্ত কমিটি গঠন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৬ ০৭:৩৯:৪৪ PM

নির্বাচনী ভাতা কেলেঙ্কারি: মাধবপুরে দুই আনসার কর্মকর্তাকে শোকজ, তদন্ত কমিটি গঠন

নিজস্ব


জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভাতা বণ্টনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে হবিগঞ্জের মাধবপুরে দুই আনসার কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ভাতা বণ্টনে গড়মিলের ঘটনা ঘটে। সরকারি বরাদ্দ অনুযায়ী প্রত্যেক সদস্যের জন্য ৮ হাজার ২৬০ টাকা নির্ধারিত থাকলেও প্রকৃত প্রাপকদের মধ্যে ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অনভিজ্ঞ সদস্যদের দায়িত্ব প্রদান এবং কয়েকজন সদস্যের নামে বরাদ্দকৃত টাকা অন্যদের মাধ্যমে উত্তোলনের ঘটনাও প্রাথমিক অনুসন্ধানে সামনে এসেছে।

এ ঘটনায় অভিযুক্ত উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার ওয়াহাব মিয়া ও দলনেতা হাবিব মিয়াকে শোকজ করা হয়েছে। তাদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মজিবুল হক বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ