বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটায় বাধা, ফরেস্ট গার্ডকে কুপি*য়ে জখ*ম
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ AM

বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটায় বাধা, ফরেস্ট গার্ডকে কুপি*য়ে জখ*ম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ১২:০৯:২১ AM

বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটায় বাধা, ফরেস্ট গার্ডকে কুপি*য়ে জখ*ম

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের বাহুবল উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটায় বাধা দিতে গিয়ে এক ফরেস্ট গার্ড আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ফরেস্ট গার্ড বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাহুবলের মধুপুর রিজার্ভ ফরেস্ট এলাকার পুটিজুরী ফরেস্ট অফিসের ফরেস্ট গার্ড আব্দুল মালেক (৩৮) ও তার সহকর্মী মো. আব্দুর রহমান ফয়জাবাদ আশ্রয়ন প্রকল্প সংলগ্ন সরকারি সংরক্ষিত বনাঞ্চলে টহল দিচ্ছিলেন। এ সময় তারা কয়েকজনকে গাছ কাটতে দেখে বাধা দেন।

অভিযোগে বলা হয়, এতে আবিদ আলী (৪৮), ইব্রাহিম মিয়া (২৮), রায়হান মিয়া (২৫) ও সোহেল মিয়া (৩৫) ক্ষিপ্ত হয়ে ফরেস্ট গার্ডদের ওপর হামলা চালান। বাদীর দাবি, ইব্রাহিম মিয়া ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দিতে গেলে তিনি হাত দিয়ে ঠেকাতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝখানে গুরুতর জখম হন। অন্যরা লাঠিসোটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একই সময় সহকর্মী মো. আব্দুর রহমানকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা যায়। পরে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সংরক্ষিত বন থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০টি চারা গাছ কেটে নিয়ে আনুমানিক দুই লাখ টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করেছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বন বিভাগের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ