গাজীপুরে সুজন সহসভাপতির হাত-পা বাঁধা ম র দে হ উদ্ধার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

গাজীপুরে সুজন সহসভাপতির হাত-পা বাঁধা ম র দে হ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৬ ০৯:২৭:৩৮ অপরাহ্ন

গাজীপুরে সুজন সহসভাপতির হাত-পা বাঁধা ম র দে হ উদ্ধার

সংগৃহিত


সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর জেলা শাখার সহসভাপতি মো. কামরুজ্জামান মোল্লার (৬৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব ধীরাশ্রম এলাকা সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কামরুজ্জামান মোল্লা গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে। তিনি সুজনের জেলা শাখার সহসভাপতির দায়িত্বের পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৭টার দিকে কামরুজ্জামান মোল্লা নিজ বাসা থেকে গাজীপুর আদালতে একটি মামলা সংক্রান্ত কাজে যান। নির্ধারিত বিচারক উপস্থিত না থাকায় আদালতের কার্যক্রম হয়নি। পরে তিনি আইনজীবীর চেম্বার থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। রাত গভীর হলেও তিনি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত আনুমানিক ২টার দিকে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধারের খবর পান।

স্থানীয়রা জানান, গতকাল রাতে ধীরাশ্রম এলাকার একটি সড়কের পাশে স্থানীয়রা হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

জিএমপির সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী