শান্তিগঞ্জে দুইপক্ষের সং*ঘর্ষে আ*হত ১৫
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ PM

শান্তিগঞ্জে দুইপক্ষের সং*ঘর্ষে আ*হত ১৫

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ০১:৪৩:০৪ PM

শান্তিগঞ্জে দুইপক্ষের সং*ঘর্ষে আ*হত ১৫


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরের ধান শুকানোর খলার জায়গা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইফতারের আগমুর্হূতে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় মীর্জা হোসেন ও হিরো আলমের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মীর্জা হোসেন ও হিরো আলমের পরিবারের মধ্যে ধান শুকানোর খলার জায়গা নিয়ে বিরোধ চলছিল। চলতি মৌসুমের বোরো ধান শুকানোর জন্য খলা তৈরির প্রস্তুতি নিলে খলার জায়গা নিয়ে দুইপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে উভয়পক্ষকে নিবৃত্ত করেন।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্ল্যাহ বলেন, ইফতারের আগমুহূর্তে বীরগাঁও গ্রামে একটি জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক