জগন্নাথপুরে লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৬ ০৪:৩১:৪৫ অপরাহ্ন

জগন্নাথপুরে লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর গ্রামের লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার  পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুল মতিন সভাপতিত্বে ও হাফিজ বাচ্ছু মিয়ার পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য দেন পশ্চিম ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সংবর্ধিত ব্যাক্তি মাওলানা আলী আসকর, সংগঠনের সভাপতি মোঃ সেবুল আহমদ শিফুল, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মিয়া, সহ-কোষাধক্য মোঃ সুহেব মিয়া প্রমুখ।অনুষ্ঠানে পশ্চিম ভবানীপুর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আলী আসকর সংবর্ধনা ক্রেষ্ট, পাঞ্জাবী ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুর রাজ্জাক দুদু মিয়া ও মোঃ সুমন মিয়া কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী