মাটির নিচে পানির ট্যাংকিতে জ্বালানি তেল মজুদ!
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ PM

মাটির নিচে পানির ট্যাংকিতে জ্বালানি তেল মজুদ!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৬ ০৯:০৫:৪০ PM

মাটির নিচে পানির ট্যাংকিতে জ্বালানি তেল মজুদ!

সংগৃহিত


নাটোরের সিংড়ায় মাটির নিচে পানির ট্যাংকিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে রুবেল হোসেন (৩৪) নামের এক তেল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। একই সঙ্গে মজুদ করা তেল আগামী দুই দিনের মধ্যে দোকানে স্থানান্তরের নির্দেশনা প্রদান করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি বাঁশের ঝাড়ে মাটির নিচে পানির ট্যাংকিতে অবৈধভাবে তেল সংরক্ষণের খবরে অভিযান পরিচালনা করা হয়। পরে খোলা জায়গায় অবৈধভাবে পানির ট্যাংকিতে দশ হাজার লিটার জ্বালানি তেল সংরক্ষণের অপরাধে ওই ব্যবসায়ীর জরিমানা করেন ইউএনও।

এদিকে একই সময়ে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীর আট হাজার টাকা জরিমানা করেন নাটোর জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান টিপু।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুসারে অবৈধ ভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে এক ব্যক্তির জরিমানা এবং উপজেলার চারটি তেল পাম্প ও খুচরা তেল বিক্রেতাদের দোকানে দোকানে অভিযান পরিচালনা করে সতর্ক করা হয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক