ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ কারাগারে
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ PM

ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ কারাগারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৬ ০৯:১৪:৫৬ PM

ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ কারাগারে

সংগৃহিত


নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আপেল মাহমুদকেকারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটট ছিদ্দিক আজাদ তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

‎‎মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আপেল মাহমুদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আপেল মাহমুদের পক্ষে কোনো জামিনের আবেদন ছিল না। 

‎এর আগে গতকাল শুক্রবার সকালে আপেল মাহমুদকে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।  

মামলার বিবরণ থেকে জানা যায়, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে শাহবাগ থানাধীন গোলাপশাহ মাজার সংলগ্ন মসজিদের প্রধান ফটকের সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী একত্রিত হয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও উসকানিমূলক স্লোগান দিচ্ছিলে। গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে আসামিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে মো. আপেল মাহমুদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে বাকিরা কৌশলে পালিয়ে যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক আসামিদের নির্দেশে ও আর্থিক সহায়তায় তারা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন। 

এই ঘটনায় শনিবার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌফিক হাসান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক