সংগৃহীত
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাচ্চু মিয়ার (৩৫)। রোববার (৮ মার্চ) ইফতারের পর সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে আল তোয়াইক বলদিয়া কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (৯ মার্চ) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার।পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে ইফতার খেয়ে বাচ্চু মিয়া সৌদি আরবের আলখারিজ এলাকায় বলদিয়া ক্যাম্পে বিশ্রাম করছিল। এ সময় হঠাৎ একটি ইরান থেকে ছুটে আসা মিসাইলের আঘাতে বাচ্চু মিয়া নিহত হয়।
এদিকে বাচ্চু মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি পশ্চিম ফেকামারা এলাকায় শোকের আবহ তৈরি হয়। মরহুমের আত্মীয় স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
জৈন্তাবার্তা/সুলতানা




