দ্রব্যমূল্য বৃদ্ধির সম্ভাবনা আপাতত নেই: সুনামগঞ্জে বাণিজ্যমন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ PM

দ্রব্যমূল্য বৃদ্ধির সম্ভাবনা আপাতত নেই: সুনামগঞ্জে বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৬ ০২:১০:০৪ PM

দ্রব্যমূল্য বৃদ্ধির সম্ভাবনা আপাতত নেই: সুনামগঞ্জে বাণিজ্যমন্ত্রী


বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির আপাতত কোনো সম্ভাবনা নেই। 

মঙ্গলবার (১০ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুরিয়ারপাড় গ্রামে বীরমুক্তিযোদ্ধা এম এ রউফ জুনিয়র হাইস্কুল মাঠে  ৬৯৭ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইরান যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে পণ্যসামগ্রী আমদানিতে বিরূপ প্রভাব পড়বে। এতে দেশের  ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে দেশে সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত হবে। আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার ছোটখাটো কিছু বিদেশি বিনিয়োগ আনতে পারেনি। তাই দেশে বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থান কমছে। বর্তমান সরকার বিনিয়োগে স্থবিরতা কাটিয়ে বৈদেশিক বিনিয়োগ দেশে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ হলে কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে। 

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের সচ্ছল করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সরকার গঠনের ২১ দিনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করছেন। এভাবেই সকল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, কলিম উদ্দিন আহমেদ মিলন, কয়ছর এম আহমদ, কামরুজ্জামান কামরুল প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ