রাণীগঞ্জ দূরন্ত ক্লাব এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী’র ইফতার ও দোয়া মাহফিল
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ PM

রাণীগঞ্জ দূরন্ত ক্লাব এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী’র ইফতার ও দোয়া মাহফিল

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৬ ০৮:৪১:১৪ PM

রাণীগঞ্জ দূরন্ত ক্লাব এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী’র ইফতার ও দোয়া মাহফিল

সংগৃহীত


আর্তমানবতা সেবায় নিয়োজিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বৃহত্তম সামাজিক সংগঠন রানীগঞ্জ দূরন্ত ক্লাব এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০মার্চ) রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্লাবের সভাপতি আমির উদ্দিন ছোট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলাদ আহমদ ও সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী মাওলানা আঙ্গুর আলী, সোহেল আহমদ, সাংবাদিক গোলাম সারোয়ার, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি কাশেম আলী, দূরন্ত ক্লাবের সহ সভাপতি তারেক আহমদ মিটু, স্বজনশ্রী পশ্চিমপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

এ সময় রানীগঞ্জ ইউনিয়ন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাদিক জনসাধারন উপস্থিত ছিলেন। পরিশেষে মোনাজাত পরিচালনা করেন দূরন্ত ক্লাবের সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তাগন বলেন, এই দুরন্ত ক্লাব অসহায়, দরিদ্র ও দুর্যোগকবলিত মানুষের পাশে সব সময় দাঁড়ায়। এই ইউনিয়নের মানবিক সংগঠন খাদ্য, ইফতার সামগ্রী, ও ত্রাণ বিতরণের মাধ্যমে মানবিক কার্যক্রম পরিচালনা করতেছে। তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা অনেক বড় পরিবর্তন আনতে পারে। আমরা প্রতি বছরই চেষ্টা করি আমাদের সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে।

ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় এলাকাবাসী এবং সুবিধাভোগীরা তরুণদের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করেন, এ ধরনের সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে সমাজের বৈষম্য কমে আসে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার