সংগৃহীত
গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে (১১ মার্চ) বুধবার সকাল ১১ ঘটিকার সময় জগন্নাথপুর পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) এএসপি মো. রফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা আইসিটি কর্মকর্তা আশীষ চক্রবর্তী,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা আবাসিক উপ-প্রকৌশিলী বিদ্যুৎ আবুল আজাদ পাবেল, জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহবুবুল আলম, জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, জগন্নাথপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার তপন চন্দ্র শীল,জগন্নাথপুর উপজেলা একাডেমি সুপারভাইজার অরুপ কুমার রায়, জগন্নাথপুর উপজেলা সমবায় অফিসার রাজমনি সিংহ, জগন্নাথপুর উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী সাদিকুল ইসলাম, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ এর প্রভাষক অশেষ কান্তি দে, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নূর, শিক্ষক মোঃ সাদ্দাম হোসেন, শিক্ষক মোশারফ হোসেন মুসা , সাংবাদিক আব্দুল হাই, রিয়াজ রহমান ,শাজাহান মিয়া,সাংবাদিক মো. আল আমীন, আব্দুল ওয়াহিদ, ইকবাল হোসাইন, তৈয়বুর রহমান, ফুজায়েল আহমদ ও রাসেল আহমদ প্রমূখ।
জৈন্তাবার্তা/সুলতানা




