এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে নজীবুর রহমান নজীবের ইফতার
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৬ PM

এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে নজীবুর রহমান নজীবের ইফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৩/২০২৬ ১১:৫৭:০২ PM

এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে নজীবুর রহমান নজীবের ইফতার

ছবি: জৈন্তা বার্তা


সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক নজীবুর রহমান নজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সিলেট নগরীর মেজরটিলার পশ্চিম ভাটপাড়াস্থ জামেয়া করীমিয়া এহইয়াউল উলুম মাদরাসা ও এতিমখানায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় নজীবুর রহমান নজীব বলেন, বিভিন্ন স্থানে মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় তার ব্যক্তিগত উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি দেশ ও জাতির কল্যাণে তারেক রহমানের নেতৃত্ব কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, যুক্তরাজ্য বিএনপি নেতা তোফায়েল বাছিত তপু, তুহিন কান্তি নাগ, শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুমিন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল ইসলাম মনু, লোকমান আহমদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সাঈদ সাহেদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, যুগ্ম সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস, এম এ সালাম, খালেদ আহমেদ হোসেন, দিলাজ আহমেদ, সুমন আহমেদসহ যুবদল, বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ