গোলাপগঞ্জ প্রেসক্লাবে ইফতারকে ঘিরে প্র*তারণার অ*ভিযোগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৭ PM

গোলাপগঞ্জ প্রেসক্লাবে ইফতারকে ঘিরে প্র*তারণার অ*ভিযোগ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৩/২০২৬ ০১:৩৮:৫৬ PM

গোলাপগঞ্জ প্রেসক্লাবে ইফতারকে ঘিরে প্র*তারণার অ*ভিযোগ


সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার করে পবিত্র ইফতার মাহফিলের কথা বলে কতিপয় ব্যক্তি প্রতারণামূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসক্লাবের সাধারণ সভায় গঠিত আহ্বায়ক কমিটির বিভিন্ন কার্যক্রম চলমান থাকা অবস্থায় একটি স্বার্থান্বেষী মহল ইফতার মাহফিলকে প্রেসক্লাবের সভা হিসেবে প্রচার করে মিথ্যাচারের মাধ্যমে মনগড়া একটি ভুয়া আহ্বায়ক কমিটি ঘোষণার অপচেষ্টা চালাচ্ছে, যা প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী এবং সম্পূর্ণ বেআইনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রেসক্লাবকে সুসংগঠিত করা ও চলমান কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু একটি চক্র মিথ্যাচার ও প্রতারণার মাধ্যমে প্রেসক্লাবের সুনাম ও গতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে শিগগিরই প্রেসক্লাবের সকল সদস্যদের নিয়ে সাধারণ সভা আহ্বান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে প্রেসক্লাবের নামে আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে ছড়ানো প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম আব্দুল জলিল, সদস্য সচিব শাহিন আলম সাহেদ, সদস্য শহিদুর রহমান সুহেদ, আব্দুল কুদ্দুস ও জহুরুল ইসলাম।

জৈন্তা বার্তা/আরআর